বাংলাদেশ চাল উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং সকল শ্রেণির মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আগামীতে পুষ্টি নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এক্ষেত্রে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে সচিবালয়ে তার অফিস কক্ষে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাইক রবসনের সাক্ষাত্কালে মন্ত্রী একথা বলেন। এফএও প্রতিনিধি এসময় বলেন, আগামীতে বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এফএও তার কর্মসূচি বাড়াবে । খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য সংমিশ্রণ নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য আইন করা হচ্ছে।
