জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসনে আগামী ২৭ থেকে ২৮ মার্চ ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে আবেদনকারী ছাত্র-ছাত্রীরা মেধাক্রম অনুযায়ী এসব শূন্য আসনে ভর্তি হতে পারবেন। এর আগে ভর্তিকৃত শিক্ষার্থীরা ২১ থেকে ২৫ মার্চ ‘এ’ ‘বি’ ‘ডি’ এবং ‘ই’ ইউনিটে মাইগ্রেশনের মাধমে পুনঃভর্তি হতে পারবেন।
