শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি তাওহীদ, সম্পাদক মিলু

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি পদে তাওহীদ-উল-ইসলাম (সকালের খবর) ও সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসাইন মিলু (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কক্ষে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মাকসুদুল হক মামুন (অপরাধ কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক প্রিন্স বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সম্পাদক-১ রফিকুল ইসলাম রবি (ইত্তেফাক), যুগ্ম সম্পাদক-২ আশিকুর রহমান (সমকাল), কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান সোহাগ (আজকালের খবর), দফতর সম্পাদক দেবাশীষ কর (আমাদের সময়)।