কসবায় ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বন্ধ্যাত্ব

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১০
কসবার সাংস্কৃতিক অঙ্গনে বন্ধ্যাত্ব বিরাজ করছে। পূর্ব থেকে ঐতিহ্যবাহী কসবায় বিভিন্ন খেলাধুলার রেওয়াজ ছিল। কিন্তু বর্তমানে এ সকল কর্মকাণ্ড দক্ষ পরিচালনা ও প্রশাসনিক কর্মকাণ্ডের অভাবে বিলুপ্তি হয়ে যাচ্ছে। কসবায় ক্রীড়া সংস্থা থাকলেও এর অফিস ও কর্মকাণ্ড নেই। বেশকিছু ফুটবল টিম থাকলেও উপযুক্ত ট্রেনিং ও অর্থের অভাবে তাদের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে। কসবা উপজেলা সদরে জনসাধারণের বিনোদনের ক্লাব ঘরটিকে আদর্শ উচ্চ বিদ্যালয় প্রশাসনিকভাবে কোথাও জনসাধারণের জন্য ক্লাব ঘর প্রতিষ্ঠা করা হয়নি। শুধুমাত্র কসবা সদরেই ৪টি নাট্যদল রয়েছে। কসবা পৌর সদরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট একটি অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টার নির্মিত হলেও প্রতিটি অনুষ্ঠানে ৩ হাজার টাকা ভাড়া নির্ধারিত হওয়ায় কোন সংগঠন এতে অনুষ্ঠান করার জন্য এগিয়ে আসছে না।