যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। জনসভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
