জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি জয়নুল আবদিন ফারুকের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সেনবাগ পৌর শহরে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেনবাগ পৌর, কলেজ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় নোয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক কামাক্ষ্য চন্দ্র দাস, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ, সেক্রেটারী ফারুক বাবুল, বিএনপি নেতা নুরনবী বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান হাবিব ভুঁইয়া, উপজেলা যুবদল সভাপতি মির্জা মোহাম্মদ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
