টিআইবির সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জেএসসি/ জেডিসি-২০১২ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল, দুপ্রক ও সুজনের সভাপতি প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।
