গলাচিপায় আওয়ামী লীগের সভা

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:১৪
পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। মোঃ রেজাউল করিম হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি এম.পি. অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রনো, উপজেলা যুবলীগ সভাপতি ও চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান এরশাদ হোসেন বাদল, ডাকুয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন খান, চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা প্রমুখ।