সিরাজগঞ্জের এনায়েতপুরে হামলায় বিধ্বস্ত মন্দিরগুলোতে অনুদান প্রদান করেছে স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। শুক্রবার বিকেলে তার পক্ষে একান্ত সচিব বাবুল সরকার (ছোটন) হামলায় ক্ষতিগ্রস্ত গোপিনাথপুর গ্রামের সুধীর চন্দ্র সরকারের বাড়ির মন্দির, দ্বাদশপট্টি, জেলেপাড়া মন্দির এবং রূপসী গ্রামের সার্বজনিন মন্দির পরিদর্শন করে ১০ হাজার টাকা করে তাদের হাতে তুলে দেয়া হয়।
