ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হ্রাসে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২২:৩৩
বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতিতে উত্কণ্ঠা প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক সহিংস ঘটনায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যুতে পার্লামেন্ট আতঙ্কিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়ার পর এই সহিংস ঘটনা ঘটে। পার্লামেন্ট সদস্যরা আশঙ্কা করছেন, এই অপরাধের দায়ে আরো মৃত্যুদণ্ড হতে পারে। এ অবস্থায় তারা বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ড হ্রাস করার আহবান জানিয়েছেন। গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ সম্পর্কিত এই প্রস্তাবটি পাস হয়। এছাড়া ইরাক ও ইসরাইলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পৃথক দুইটি প্রস্তাব পাস হয়।