জমিয়তুল ফালাহ মসজিদ ফাউন্ডেশনের অধীনে দেয়া সংবিধানের পরিপন্থী

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২২:৩৪
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের ওপর ন্যস্ত করে প্রণীত আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তুল ফালাহ মুসল্লী পরিষদ। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের সভাপতি চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধানের ৭, ৮, ৩১ ও ৪১ ধারা অনুযায়ী দেশের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার এখতিয়ার সরকারের নেই। তাছাড়া এ ব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। তাই জমিয়তুল ফালাহ পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনকে দেয়া হলে তা হবে সংবিধান পরিপন্থী ও আদালত অবমাননার সামিল। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসল্লী পরিষদের সেক্রেটারি সেকান্দার মিয়া, সহ-সভাপতি সৈয়দ আবদুল লতিফ প্রমুখ।