আজ ৪ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৫ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি সংগ্রামী সচেতনতার অধিকারী। আপনি সাহসী ও বেপরোয়া। অনেক বাধা, সংঘাত ও শত্রুতার মুখোমুখি হবেন আপনি। আপনাকে ধৈর্যশীল হতে হবে আর হঠাত্ ক্রুদ্ধ হয়ে ওঠার প্রবণতা সংযত করতে হবে। হঠাত্ সিদ্ধান্ত ও কাজ শুরু করার প্রবণতা আছে আপনার। প্রভাবশালী ব্যক্তিদের সাথে দ্রুত সম্পর্ক স্থাপনের গুণ আছে আপনার।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: দার্শনিক ম্যানলি পামার হল, আমেরিগো ভেসপুচি, জন উপডিক, চিত্রশিল্পী সৈয়দ লুত্ফুল হক, বিমল মিত্র, লর্ড কায়মাইকেল।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্য কাজে লাগাবার চেষ্টা করুন। কোনো সূত্র থেকে অর্থাগমনের সম্ভাবনা আছে। দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। অকারণ ব্যস্ততা পরিহার করতে পারলে ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। আবেগ প্রশমিত করতে পারলে ভালো করবেন। কারো সাথে রুঢ় আচরণ না করাই ভালো। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য অশান্তি পরিহার করার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ অন্যের পরামর্শে বিভ্রান্ত হওয়ার আশংকা আছে। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। কোনো আত্মীয়ের আচরণে বিব্রতবোধ করবেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ পেশাদার শিল্পীদের কর্মে সাফল্যের সম্ভাবনা আছে। খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। আর্থিক ব্যাপারে ভালো কোনো যোগাযোগ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে আপনজনদের সহযোগিতা পাবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। তারা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। রাজনীতিকদের সকল ব্যাপারে সতর্ক থাকতে হবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা প্রলুব্ধ না হলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স শুভ নয়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ অকারণ ঝুঁকি ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক দিক তেমন একটা ভালো যাবে না। কারো কাছে খুব বেশি কিছু আশা না করলেই ভালো করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ অংশীদারী ব্যবসা খুব একটা ভালো যাবে না। পার্টনারের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রবাস আনন্দদায়ক হবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। দক্ষতা ও পারদর্শিতা প্রদর্শনে সক্ষম হবেন। সন্ধ্যাব পরে খুব একটা ভালো নাও যেতে পারে। রোমান্টিক বিষয়াদির জন্য দিনটি শুভ নয়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আজ কোনো ঝামেলায় জড়াবেন না। কোনো ব্যাপারে সমালোচিত হতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকা ভালো। কেউ আজ আপনার অসাবধানতার সুযোগ নিতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ গৃহ সংস্কারের প্রয়োজন দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হবেন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। ঋণ পরিশোধ করার সুযোগ পেতে পারেন। যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ রাজনীতিবিদদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। প্রতিপক্ষ তত্পর থাকার চেষ্টা করবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
