প্রায় আড়াই বছর ধরেই নানা কারণ ও তাল-বাহানায় শুধু পিছিয়েই আসছে ‘ধুম থ্রি’ ছবিটির কাজ। সর্বশেষ আমিরের শিডিউল পেয়ে ছবিটির শুটিং শুরু করলেও মাঝপথে এসে আটকে গেল আবার। ক্যাটরিনাকে আরও বেশি আবেদনময়ী ও আকর্ষণীয় করে তুলতে ইয়াশ রাজ ফিল্মসের নির্দেশেই ক্যাট কিছুদিন ব্যস্ত ছিলেন। ওই ক’দিন ক্যাটের জন্যই শুটিং হয়নি। দেড় মাসে প্রায় ৫ কেজি ওজন কমানো এবং বিকিনি পড়ার জন্য আরও বেশি মানানসই করে তুলেছেন ক্যাট নিজেকে। ক্যাট এবার ‘ধুম থ্রি’র জন্য পুরোপুরি প্রস্তুত হলেও আবারও পিছিয়ে গেল ছবিটির শুটিং, সাথে সাথে মুক্তির তারিখও। সর্বশেষ ২৫ ডিসেম্বর মুক্তির তারিখ সিদ্ধান্ত নিলেও এবার তাও হচ্ছে না। কারণ আমির খান তার নতুন ছবি ‘পিকে’-এর শুটিংয়ে ব্যস্ত হওয়ায় ‘ধুম থ্রি’ আবার আটকে গেল। এখন ছবিটির মুক্তির দিন-তারিখ অনির্দিষ্ট।
