জিটিভিতে সম্প্রচার শুরু হয়েছে ফ্যাশন, লাইফস্টাইল অ্যান্ড এন্টারটেইনমেন্ট শো ‘ওয়ার্ল্ড অব গ্ল্যামার’। দশটি বিষয় নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। তবে নিয়মিতভাবে অনুষ্ঠানের দেখানো হবে পাঁচটি বিষয়। যাতে ঘুরে ফিরে দশটি বিষয়ই থাকবে। বিষয়গুলো হচ্ছে দেশি বিনোদন, বিদেশি বিনোদন, দেশীয় ফ্যাশন, ইন্টেরিয়র, ফুড ফ্যাশন, কার ফ্যাশন, লাইফ স্টাইল, আর্কিটেকচার, বেড়ানো এবং দেশীয় আবিষ্কার। প্রতিটি বিষয়েই উঠে আসবে আমাদের জীবন-যাত্রার বিভিন্ন দিক। থাকছে দেশীয় এবং উপজাতীয়দের বিভিন্ন ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের খবর। এবারের পর্বটি সাজানো হয়েছে বিশেষভাবে। ‘ওয়ার্ল্ড অব গ্ল্যামার’-এ তারকা প্রোফাইলে এবারে দেখানো হবে চির সবুজ এবং ফ্যাশন সচেতন সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্-এর উপর নির্মিত বায়োগ্রাফি। এতে উঠে আসবে তার ফ্যাশনের নানা ঘটনা পাশাপাশি দুর্ঘটনা। অনুষ্ঠানটি উপস্থপনা করেছেন নুসরাত ফারিয়া। অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।
