জন্মদিন

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ১৯:৪৬
নকিব খান :এ দেশের শুদ্ধ সংগীত এবং ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব নকিব খান। নিজের সুরে একাধিক গান এ দেশের শ্রেষ্ঠ কণ্ঠদের গায়কীতে হয়েছে কালজয়ী। প্রশংসনীয় কাজের মধ্যে উল্লেখযোগ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দশটি গান নতুনভাবে তার কম্পোজিশনে পেয়েছে নতুন মাত্রা। ব্যক্তিজীবনে একটি কর্পোরেট কোম্পানির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। পাশাপাশি একাধিক রিয়েলিটি শো’র বিচারক হিসেবে হয়েছেন প্রশংসনীয়। গুণী এই মানুষটির আজ শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।