ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর কাঠেরপুল এলাকার ক্যাডটেক্স গার্মেন্টেসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ শ্রমিক আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিচালক (পুলিশ সুপার) মাহবুবুল আলম জানান, ওই গার্মেন্টেসে গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধি ও শ্রমিক মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। এরপর গত শনিবার ৫ শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে কারখানাটিতে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়। রোববার সকালে শ্রমিকেরা কাজে এসে ছুটির নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। তারা মূল ফটক ভেঙ্গে ঢুকার চেষ্টা করলে শিল্প পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। এর এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১০জন শ্রমিক আহত হয়। পুলিশ সুপার আরো জানান, একটি চক্র গার্মেন্টসটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করছে।