জীবননগরের রাস্তার সরকারি গাছ লুট হচ্ছে

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:২৬
জীবননগর উপজেলা উথলী ইউনিয়নের দেহাটি-সেনেরহুদা সড়কের গাছ লোপাট করা হচ্ছে। এক শ্রেণির গাছ চোর ক্ষমতাসীন দলের কথিত সুবিধাভোগী নেতাদের ছত্রচ্ছায়ায় গাছ চুরির এ মহোত্সবে মেতে উঠেছে। প্রতিদিনই সেনেরহুদা-দেহাটি রাস্তার সরকারি গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের মদদপুষ্ট চক্র এ গাছ চুরির সাথে জড়িত। চোরচক্রের এ গাছ চুরি অব্যাহত থাকলেও তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না।