হযরত খানজাহান আলীর (র.) মাজারের গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:২৭
উপমহাদেশের অন্যতম সাধক হযরত খানজাহান আলী (র.) মাজারের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। শনিবার মাজার প্রবেশপথের গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ ফটক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লক্ষ টাকা । আগামী ৪ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট-২ আসনের এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু। উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী, পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এহতেশামুল হক প্রমুখ।