কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল রবিবার গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, মনিরুল ইসলাম মনির, আতাউর রহমান, মোস্তফা কামাল মুকুল, মুসা চৌধুরী, আমিনুল ইসলাম, টিআই মিল্টন প্রমুখ। এদিকে গাজীপুর পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি নেতা ডাঃ মাজহারুল আলম, সাখাওয়াত্ হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু ও ওসমান আলী মিছিলে নেতৃত্ব দেন।
