শ্রীপুরে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:২৮
উপজেলার চৌগাছি গ্রামের এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি ও জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে রায়হান কাজী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চৌগাছি গ্রামের মোর্শেদ কাজীর পুত্র রায়হান দীর্ঘদিন ধরে একই গ্রামের চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার এ প্রস্তাব উক্ত ছাত্রী মেনে নিতে পারেনি। গত বৃহস্পতিবার পূর্ব-পরিকল্পনা অনুযায়ী স্কুল ছাত্রীর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানী ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার আর্তচিত্কারে পাশের ঘর থেকে পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে লম্পট যুবক রায়হান কাজীকে হাতে-নাতে ধরে ফেলে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই স্কুল ছাত্রী ও তার পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। এ মামলায় রায়হানকে আটক দেখিয়ে গত শনিবার আদালতে প্রেরণ করা হয়।