সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২০:২৮
মাদারীপুরে ১০ দিনব্যাপী বইমেলা শুরু মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা সদরে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে জেলা বইমেলা। স্থানীয় স্বাধীনতা অঙ্গনে ১০ দিনব্যাপি মেলার উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.নূর-উর-রহমান। মেহেরপুর ক্রিকেটে রাজনগর শাপলা ক্লাব জয়ী মেহেরপুর অফিস \ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর সদর উপজেলার রাজনগর শাপলা ক্লাব জয়লাভ করেছে। গতকাল রবিবার অনুষ্ঠিত খেলায় রাজনগর শাপলা ক্লাব ৩ উইকেটে মেহেরপুর নেপলি ক্লাবকে পরাজিত করে। জামালগঞ্জে মাছধরা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের জামালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার ফেনারবাক ইউনিয়নের উজান দৌলতপুর ও ভাটি দৌলতপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। জগন্নাথপুরের প্রাইমারি স্কুলে অভিভাবক সমাবেশ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শনিবার বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মান্নান। বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু প্রমুখ। নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গণহত্যা বন্ধ, সরকারের পদত্যাগ দাবি ও হরতাল সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞায় কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞার অরাজনৈতিক সংগঠন দিশারী পরিচালিত মাহমুদা মিলন ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার স্থানীয় আতাতুর্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। মাহমুদা মিলন ট্রাস্টের পৃষ্ঠপোষক আবদুল হাই মিলনের অর্থায়নে দিশারীর সহ-সভাপতি মাস্টার আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামালউদ্দিন প্রমুখ। নোয়াখালীতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটি নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালীতে প্রথম বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার জেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খোন্দকার তারেক রহমান ও সাধারণ সম্পাদক সাকির মজুমদার। কমিটির কর্মকর্তা হলেন: আহ্বায়ক রুবাইয়াত রহমান আরাফাত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রকি ও সদস্য নাজমুল হাসান জীবন, ইসমাইল হোসেন সোহেল, সাজ্জাদ হোসেন রাসেল, ইব্রাহিম সোহেল, আরিফুর রহমান আরিফ, অনিক ইসলাম বনি, ইউসুফ আশিক, মাকসুদুর রহমান মাসুদ, আকরাম হোসেন রুবেল, আবুল হাসনাত সৈকত ও সাফায়েতউদ্দিন বাবু। নেত্রকোনায় মানবাধিকার সংরক্ষণ কমিটির সাংবাদিক সন্মেলন নেত্রকোনা প্রতিনিধি \ দেশের চলমান সহিংসতা ও সাম্প্রদায়িকতা বন্ধ এবং হামলার ঘটনার প্রতিবাদে গত শনিবার নেত্রকোনা জেলা মানবাধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আলী ওসমানের সভাপতিত্বে সভায় নিবন্ধ পাঠ করেন উপজেলা সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ। সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সংসদের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শনিবার রাতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মনজুরুল ইসলাম। বাঞ্ছারামপুরে বিনামূল্যে চক্ষু শিবির বাঞ্ছারামপুর সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রুপসদী মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে রবিবার তেজখালী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয় । ইঞ্জিনিয়ার আজাহারুল হক চক্ষু শিবিরের উদ্বোধন করেন। ২শ’ রোগীকে চিকিত্সার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। ডা. শেরুন্নাহার কাদির জেনিস, ডা. মো. আরিফ হায়াত খান রিফাত চিকিত্সা সেবা প্রদান করেন। দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার দিনাজপুর প্রেসক্লাব ভবনে হয়। নির্বাচনে সভাপতি পদে মো. ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, কোষাধ্যক্ষ আনিসুল হক জুয়েল, দপ্তর সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম ও ২ জন সদস্য নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন ও আসলামুর রহমান মাহবুব। এর আগে সহ-সভাপতি পদে নুরুল হুদা দুলাল ও সহ-সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহমেদ জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই দীঘিনালা (খাগড়াছড়ি ) সংবাদদাতা \ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। কবাখালীর উত্তর মিলনপুর থেকে ট্রলি (স্থানীয়ভাবে মাল পরিবহনে ব্যবহূত) নিয়ে দীঘিনালায় যাওয়ার পথে পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলে চালক রিপন মিয়া (২৪) মারা যায়। মারাত্মক আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে (৩২) খাগড়াছড়ি হাসপাতালে আনার পথে মারা যায়। কুষ্টিয়ার মিরপুর থানায় ওপেন হাউজ ডে পালিত মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ গত শনিবার কুষ্টিয়ার মিরপুর থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। মিরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মতিয়ার রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজউদ্দিন আহাম্মেদ। জামালপুরে বাঘের বাচ্চা আটক জামালপুর প্রতিনিধি \ জামালপুরের পৌর এলাকায় চন্দ্রাগ্রামে এক ঝুপড়ি থেকে গত ১৬ মার্চ একটি বাঘের শাবক আটক করেছে স্থানীয় এলাকাবাসী। জানা গেছে, ওইদিন দুপুরে জামালপুর পৌর এলাকার চন্দ্রাগ্রামের নূর ইসলামের বাড়ির পিছনে ঝুপড়িতে এক মহিলা লাকড়ি কুড়াতে যায়। হঠাত্ একটি বাঘের বাচ্চা তাকে আক্রমণের চেষ্টা করে। এ সময় মহিলাটি চিত্কার করতে থাকে। এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছে বাঘের বাচ্চাটি আটক করে। ধামরাইয়ে রিকশাভ্যান ও সেলাই মেশিন বিতরণ ধামরাই সংবাদদাতা \ ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’ লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস’-এর একটি স্থায়ী প্রকল্প । এর আওতায় উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালীথা গ্রামে লায়ন্স ক্লাব অব ওয়েসিস বিগত ৬ বছর যাবত্ কাজ করে আসছে। গত ১৭ মার্চ ঐ ইউনিয়নের দরিদ্রদের মাঝে ৫০টি রিকশাভ্যান ও দুঃস্থ মহিলাদের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ। লায়ন মীর বরাত আলীর আর্থিক সহায়তায় এবং সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রুমার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। আদমদীঘি বণিক সমিতির কমিটি গঠন আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ শুক্রবার রাতে বগুড়া আদমদীঘি বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা হয়। আহবায়ক ময়েনউদ্দীনের সভাপতিত্বে ময়েনউদ্দীন মাস্টারকে সভাপতি, খন্দকার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক ও ফরিদুল হক মুক্তাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আদমদীঘি বহুমুখী বণিক সমবায় সমিতি কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি হাজী আব্দুল মোত্তাকিন তালুকদার, হাজী আব্দুস সাত্তার, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন ছানা, অর্থবিষয়ক সম্পাদক মোজাফ্ফর হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী মন্ডল, প্রচার সম্পাদক রেজাউল হক বাচ্চু, কার্যকরী সদস্য খন্দকার কামরুল হাসান মধু ও ফেরদৌস আলী ভোলা। ইবিতে পিএইচ.ডি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি \ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে “বাংলা নাট্য সাহিত্যের ধারায় বুদ্ধদেব বসুর নাট্য প্রয়াস ও জীবনবোধ” শীর্ষক একটি পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মো. রহমান হাবিবের সভাপতিত্বে ও একই বিভাগের প্রভাষক বাকী বিল্লাহ বিকুলের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লালন গবেষক ও একই বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। দেবীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা \ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ফ্রি শিশু মেডিক্যাল ক্যাম্প শনিবার দেবীগঞ্জ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ক্যাম্পের উদ্বোধন করেন। ঈশ্বরগঞ্জে ইমামদের সাথে এমপির মতবিনিময় ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ঈশ্বরগঞ্জে ইসলাম নিয়ে সৃষ্ট সাধারণ মানুষের মনে বিভ্রান্তি নিরসনে শনিবার জামিয়া গাফুরিয়া দারুসুন্নাহ ইসলাপুর মাদরাসায় ইমাম ও উলামায়ে কেরামগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আব্দুছ ছাত্তারের আহ্বানে মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় সকল মসজিদের ইমাম এবং সকল মাদরাসার প্রধান উপস্থিত ছিলেন। দহগ্রামে ভাঙ্গনকবলিত এলাকায় পানি সম্পদ সচিব পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা \ বন্যা, নদীতীর সংরক্ষণ ও ভাঙ্গন মোকাবিলায় চূড়ান্ত ব্যবস্থা নিতে আগামী ক’দিনের মধ্যে টেকনিক্যাল এবং ডিজাইন টিম দহগ্রামের তিস্তা নদীর ভাঙ্গনকবলিত এলাকা এবং তীর পরীক্ষা-নিরীক্ষা, ডিজাইন করে জানানোর পর দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলী। শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রামে তিস্তা নদীর ভাঙ্গন পরিদর্শন করতে এসে পানবাড়ী বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কলমাকান্দার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার কলমাকান্দার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোদন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। শনিবার আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ. করিম মণ্ডল। বানিয়াচং মন্দরী ইউপি’র উপ-নির্বাচন ৩০ মার্চ বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা \ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। শনিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উত্সবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। ত্রিশালের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ শনিবার ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর আলী আকবর ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলী আকবর ভূঁইয়া। প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, শিল্পপতি শামীম হাসান, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মবিন রঞ্জু প্রমুখ।