কুলাউড়ায় খেলাধুলা উত্সব অনুষ্ঠিত

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৬
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১২-১৩ আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এনসি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা উত্সব অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ৫টি গ্রুপে ছেলেদের অ্যাথলেটিক্স, মেয়েদের গ্রুপে দাড়িয়াবাঁধা, গোল্লাছুট ইত্যাদি।