গোমস্তাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল রাধানগর ইউনিয়নে পিএসসি, জেএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবধর্না দিয়েছে রহনপুরস্থ রাধানগর ইউনিয়ন কল্যাণ সংস্থা। শনিবার ইউপি ভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার আহবায়ক অধ্যক্ষ ওবায়দুল হক।