খালেদা জিয়া শুক্রবার বগুড়া যাবেন

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৫২
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শুক্রবার বগুড়া যাবেন। পরদিন শনিবার তার গাইবান্ধা সফরের কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষিত হওয়ার পর ১ মার্চ থেকে গত ১৫ দিনে বগুড়ার বিভিন্ন এলাকায় পুলিশের গুলিতে অনেক প্রাণহানি হয়। একই সময় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ-জামায়াত সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার জন্যই ওই দুই জেলায় যাবেন খালেদা জিয়া।