মিঠাপুকুরের ছিনতাইকারীর হাতে আহত পুলিশের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:৫৯
ছিনতাইকারীর হাতে আহত মিঠাপুকুর থানার এসআই আব্দুর রহিমের (৪৫) মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ দিন চিকিত্সাধীন থাকার পর গতকাল রবিবার সকালে তার মৃত্যু হয়। মিঠাপুকুর থানার ওসি হাসান শামিম ইকবাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কের পাগলারহাটের কাছে সড়কের পাশে গত ৯ মার্চ ভোরে অজ্ঞান অবস্থায় এসআই আব্দুর রহিমকে উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাইকারীদের নিয়ে যাওয়া তার মোটর সাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে তাকে ঢাকা সিএমএইচ-এ স্থানান্তর করা হয়েছিল। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।