চলছে ‘ডন থ্রি’র প্রস্তুতি থাকবে আরও বেশি চমক

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৯:৪৯
বলিউডের অন্যতম ব্যবসা সফল ও জনপ্রিয় ছবি ‘ডন’ সিরিজের তৃতীয় সিক্যুয়ালের জন্য এরইমধ্যে প্রস্তুতি পর্বটি সেরে ফেলেছেন শাহরুখ খান। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর শুটিং শেষ করেই এর যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গোছাচ্ছেন এখন শাহরুখ ও ফারহান আখতার। ‘ডন টু’ থেকে শাহরুখ-ফারহান একসঙ্গে কাজ শুরু করেন। এবারের সিরিজটিও তারা দু’জন একসঙ্গে করবেন। শাহরুখের মতে ‘ডন’ সিরিজটিই হচ্ছে তার স্বপ্নের একটি ছবি। এরইমধ্যে চিত্রনাট্য সম্পন্ন হয়েছে এর। ‘চেন্নাই থ্রি’ ছবিটির কাজ শেষ করেই আগামী কয়েক মাসের মধ্যেই ‘ডন থ্রি’র শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এই ডন। আর এবারের গল্পে আরও বেশি চমক থাকছে বলে এও জানিয়েছেন তিনি।