প্রতিটি বাঙালির হূদয়েই একাত্তরের চেতনা বাস করে। এবার সে মুক্তিযোদ্ধা হোক আর নাই হোক। এ চেতনা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। আর হূদয়ে অবস্থানরত এই চেতনাকে ভিত্তি করেই পরিচালক সাদেক সিদ্দিকী নির্মাণ করলেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হূদয়ে ৭১’। ছবিটির নামকরণটাও মূলত এই কারণেই করা। আর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বলে এটি আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে। সেই ছবিরই একটি দৃশ্যে শহীদদের সম্মান জানানোর উদ্দেশ্যে ফুল হাতে ছবিটির মুখ্য দুই শিল্পী রুমানা ও ইমন।
