জন্মদিন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৯:৫০
ব্রুস উইলস :হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৫৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক ও সংগীত পরিচালকও বটে। অভিনয়ের ক্যারিয়ারে অর্জন করেছেন পাহাড় সমান জনপ্রিয়তা। পেয়েছেন বেশ কয়েকবার অস্কার অ্যাওয়ার্ডসহ অসংখ্য অ্যাওয়ার্ড। তার প্রতিটা ছবিই সাফল্য অর্জন করেছে। তিনি প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তার অভিনীত ‘মুনরাইজ কিংডম’, ‘দ্য এক্সপেন্ডিবলস ২’, ‘জি.আই. জো :রিটেলিয়েশন’, ‘লুপার’, ‘এ গুড ডে টু ডাই হার্ড’ ছবিগুলো মুক্তি পায়।