প্রীতির ফিটনেস জাদু

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৯:৫১
বলিউডের সব তারকাই নিজেদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন। নিজেকে আকর্ষণীয় ও সুন্দর ধরে রাখতে অনেক বেশি পরিশ্রম করেন তারা। তার ব্যতিক্রম নন প্রীতি জিনতাও। গত রবিবার প্রীতি জিনতা বললেন নিজের ফিটনেস জাদুর কথা। তার টুইটারের মাধ্যমে ফলোয়ারদের উদ্দেশ্যে অনেকগুলো ফিটনেস জাদু বিশ্লেষণ করেন তিনি। এমনকি এও লিখেছেন যে, ঘুম থেকে উঠে ১০ মিনিটের মধ্যে সকালের নাস্তা করলে ওজন কমানোটা এক ধরনের গ্যারান্টি।