অন্য ভূগোল

জুরাসিক পার্কের চতুর্থ পর্ব নিয়ে আসছেন স্পিলবার্গ

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৯:৫১
‘জুরাসিক পার্ক’-এর পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন কলিন ট্রেভরো। হলিউড মায়েস্ত্রো স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় জুরাসিক পার্কের প্রথম দুইটি পর্ব বক্স অফিসেই কেবল নয়, বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেই সাড়া জাগাতে সক্ষম হয়। পরে তৃতীয় পর্বটি আর পরিচালনা করেননি স্পিলবার্গ। জো জনস্টনকে দায়িত্ব দেওয়া হয় তৃতীয় পর্বের পরিচালনার। চতুর্থ পর্বে এসে এই সিরিজের তৃতীয় পরিচালক হিসেবে নিশ্চিত হচ্ছেন ট্রেভরো। স্পিলবার্গ অবশ্য নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন এই পর্বের নেতৃত্বে। সামনের বছর জুনে জুরাসিক পার্কের চতুর্থ পর্বটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।