শিশুর জন্য তোফায়েলের গান

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৯:৫২
বাংলা ভাষাভাষী শিশুদের জন্য বাংলাগান নিয়ে আসছেন আহমেদ তোফায়েল। বাঙালি শিশুদের জন্য বাংলায় বিনোদনের এই আকালে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই পুরোনো কিছু গান ছাড়া, শিশুদের জন্য বাংলায় গান নেই তেমন। আর এ অভাববোধ থেকেই, শিশুদের জন্য গান বেধেছেন, আহমেদ তোফায়েল। দিয়েছেন সুর। গাইবেনও তিনি। এরইমধ্যে ‘ভোর হলো’ নামে একটি অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। অ্যালবামটির সংগীতায়োজন করছেন অভিজিত্ জিতু। অ্যালবামটি বাজারে আনছে স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়্যাল। আগামী ১ অক্টোবর বিশ্ব শিশু দিবসে এটি প্রকাশ হবে বলে জানিয়েছেন এই অ্যালবামের শিল্পী আহমেদ তোফায়েল। ‘ভোর হলো’ অ্যালবামে গান থাকছে ১০টি।