কার্ডস এন্ড পেমেন্ট এসোসিয়েশন গঠিত

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৯:৫৬
দেশের বিভিন্ন ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানদের নিয়ে সম্প্রতি কার্ডস এন্ড পেমেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ গঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এসোসিয়েশনের প্রথম সভায় এনসিসি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোঃ ওমর ফারুক ভূঁইয়াকে সভাপতি, ঢাকা ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান শাহ আজিজুল ইসলামকে সেক্রেটারী এবং যমুনা ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মহিউদ্দিন আহাম্মদকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। — প্রেস বিজ্ঞপ্তি