সাপের স্যুপ
রেস্তোরাঁটির নাম ক্যান্টনিজ ভাষায় ‘শি ওয়ং লাম’, যার অর্থ—সাপের রাজা লাম। এখানে একশ’ বছরের বেশি সময় ধরে সাপের স্যুপ বিক্রি হচ্ছে। এক প্লে¬ট সাপের স্যুপের দাম ৪৫ হংকং ডলার, অর্থাত্ ছয় মার্কিন ডলার। আকাশ-ছোঁয়া, বিরাট, অতিব্যস্ত শহর হংকং। তারই একটি নিরিবিলি রাস্তায় একটি পুরনো দোকানের সামনে দেখতে পাওয়া যাবে, লোহার খাঁচায় সাপ! খাঁচাগুলো দোকানের দরজা অবধি স্তূপ করা। প্রতিটি খাঁচায় কিলবিল করছে সাপ!—এএফপি
হলিউডের বিরুদ্ধে মামলা
আর্গো নামে একটি ছবিকে কেন্দ্র করে হলিউডের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির অভিযোগ বেন অ্যাফ্লেক এ ছবিতে ১৯৭৯ সালের একটি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। ঐ সময় যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাসের ৫২ জনকে ১৪৪ দিন জিম্মি করে রাখা হয়েছিল। ‘আর্গো’ ছবিটি তৈরি হয়েছে তাদের উদ্ধার অভিযানের ঘটনা নিয়ে। ইরানের অভিযোগ, ছবিতে পুরো বিষয়টি এমনভাবে দেখানো হয়েছে যাতে বিন্দুমাত্র সত্যের চিহ্ন নেই।—এএফপি
মহাসাগরে খনিজ পদার্থ
সমপ্রতি একটি ব্রিটিশ প্রতিষ্ঠান ঘোষণা করেছে যে তারা প্রশান্ত মহাসাগরের তলদেশে খনিজ পদার্থ আহরণের কাজ করার জন্য লাইসেন্স পেতে আবেদন জানিয়েছে। তারা খনিজ সমৃদ্ধ আকরিক তুলে আনতে চাইছে, যাতে উচ্চমাত্রায় তামা, সোনাসহ বিভিন্ন দষ্প্রাপ্য পদার্থ রয়েছে। তবে এ ধরনের অভিযানের বাণিজ্যিক সম্ভাবনার পাশাপাশি সমুদ্রতলে ব্যাপক পরিবেশ দূষণের হুমকিও কিন্তু রয়েছে।—বিবিসি
নারীর জন্য হটলাইন
জার্মানির পরিবার কল্যাণমন্ত্রী ক্রিস্টিনা শ্র্যোডার সমপ্রতি একটি নতুন টেলিফোন ‘হটলাইন’ সেবা চালু করেছেন। বাড়িতে নির্যাতন বা যৌন হয়রানির শিকার নারীরা এই হটলাইনে ফোন করে তাত্ক্ষণিক সেবা নিতে পারবেন। ২৪ ঘণ্টাই এই নম্বরে চালু রয়েছে । শ্র্যোডার একটি জার্মান দৈনিককে এই বিষয়ে বলেন, ‘‘আমরা ঝামেলামুক্তভাবে বিনা পয়সায় এই সেবা দিচ্ছি, যা যেকোন সময়, যেকোন জায়গা থেকেই নেয়া যাবে”।—ডয়েচে ভেলে
