পঞ্চাশোর্ধ মহিলাদের স্বাস্থ্য রক্ষায় এইচআরটি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে বিতর্ক কম নয়। অতীতে ধারণা করা হতো এইচআরটি ব্যবহারে স্তন ক্যান্সার, স্ট্রোক, হূদরোগ, রক্ত জমাট বাঁধার ঝুঁকি, মেজাজ খিটখিটে হওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞগণ এইচআরটি ব্যবহারের ক্ষেত্রে তাদের ধারণা বদলাতে শুরু করেছেন। নতুন নতুন গবেষণায় প্রতিয়মান হচ্ছে এইচআরটি থেরাপির অনেক ভাল ফলাফল পাওয়া যাচ্ছে যাতে বয়স্ক মহিলাদের হট ফ্লাসেস হ্রাসসহ শারীরিক নানা ক্ষেত্রে সুফল এনে দিচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হসপিটালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডা: কাওজার পারভীন মনসুর বলেন, এইচআরটি নিয়ে কে কি বলে তাতে কিছু যায়-আসে না। এইচআরটি ব্যবহারে মহিলাদের জীবন মানের উন্নয়ন হয় এটা সঠিক এবং তিনি এইচআরটি ব্যবহারের একজন প্রমোটার। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ডা: মনসুর আরো বলেন, যে সকল মহিলা যারা এইচআরটি ব্যবহার করেন তাদের এলকোহল ও ধূমপান পরিহার উচিত নয়। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ব্যাপারে পাবলিক হেলথ বিশেষজ্ঞ ড: মরিয়াম আহমদ সরকার মনে করেন পঞ্চাশোর্ধ মহিলাদের হরমোন থেরাপি হিতকর। তবে অবশ্যই কোন সংশ্লিষ্ট বিশেষগণের অধীনে এইচআরটি নিতে হবে।
