পিএইচডি লাভ

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের ১২৭তম সভার সুপারিশক্রমে সিন্ডিকেটের ২৯১তম সভায় সরকার ও রাজনীতি বিষয়ের পিএইচডি গবেষক মো. মাহমুদুর রহমানের 'Good Governance and e-governance : Combat Corruption in Bangladesh' শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। ড. মাহমুদুর রহমান ‘আনু মাহমুদ’ কলমী নামে জাতীয় বাংলা ও ইংরেজি দৈনিকে কলাম লিখে থাকেন। তিনি প্রয়াত সংসদ সদস্য মজিবুর রহমান তালুকদারের দ্বিতীয় পুত্র। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক।