গৌরনদীতে গুণীজন ও শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৭
বরিশালের গৌরনদীতে গত রবিবার শিক্ষানুরাগী, গুণীজন, মুক্তিযোদ্ধা পোষ্য ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে কাণ্ডপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজ সেবক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ, কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদ হাওলাদার, সমাজ সেবক কাজী সাইফুদ্দিন নসরু, মোখলেসুর রহমান, সোহরাব হোসেন ফকির। শেষে তত্কালীন খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক মনতোষ দাস ও ১৫ মুক্তিযোদ্ধা পোষ্যদের সম্মাননা ক্রেস্ট এবং দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।