চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থীরা গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ উদ্দেশ্যে ঢাকাস্থ সাভার গলফ ক্লাবে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন ও চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক খান আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
