যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই তবে দলীয় আঙ্গিকে নয়

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৯
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুক বলেছেন, এ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে ইসলামকে ধ্বংস করছে। যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই তবে দলীয় আঙ্গিকে নয়। তিনি গত রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপি আয়োজিত সিএনজি স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখলাকুল ইসলাম অংকুরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শরিফুল মাহমুদ শোয়েবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছাইদুজ্জামান মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান সেলিম প্রমুখ।