বরিশালে চাঁদার দাবিতে বিএনপি নেতার বাড়িতে হামলা

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:১০
নগরীর চরকাউয়া এলাকায় চাঁদার দাবিতে বিএনপি নেতার বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে নগদ টাকা এবং মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। হামলার শিকার বিএনপি নেতা চরকাউয়া এলাকার মালেক হাওলাদার জানান, তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে এক লাখ টাকা চাঁদা দাবি করে বাচ্চু মুন্সী, নিজাম হাওলাদার, মামুন মুন্সী, খোকন মুন্সী। উক্ত টাকা না দেয়ায় গতকাল রবিবার তাদের বসত ঘরে হামলা চালিয়ে ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করা হয়। নৌ বন্দর থানার ওসি রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।