ময়মনসিংহের গফরগাঁও পৌর কৃষকদলের ২ বছর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। সমপ্রতি ময়মনসিংহ জেলা শাখা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট আজিজুল হক খান মো. নাছির উদ্দিনকে সভাপতি, মো. মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক ও মো. চান মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গফরগাঁও পৌর শাখা কৃষকদলের কমিটি অনুমোদন হয়েছে।
