আজ মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত হতে পারে।