আজ কিংবদন্তীর কবি আবু জাফর ওবায়দুল্লাহ খানের ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে তিনি মারা যান। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার মরহুম বিচারপতি আব্দুল জাব্বার খানে মেঝপুত্র কবি আবু জাফর ওবায়দুল্লাহ খান ১৯৩৪ সালের ৮ই ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে অধ্যাপনা, পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) এর সদস্য হিসাবে চাকরিতে যোগদান, মহকুমা, জেলা প্রশাসক ও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন ও বাংলাদেশ সরকারের সচিব হিসাবে অবসর নেন। তিনি বাংলা একাডেমী একুশে পদক ও অন্যান্য নানা সংগঠনের পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে সাতনরীরহার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তীর কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, আমার সকল কথা, খাঁচার ভিতর অচিন পাখি অন্যতম।
