মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:৪৯
ফজলুল হক খোন্দকার আজ বরেণ্য কৃষক নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফজলুল হক খোন্দকারের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদ তার নিজ গ্রাম বাহেরচরে ২২ মার্চ তার প্রতিষ্ঠিত শতদল বালিকা উচ্চ বিদ্যালয় ও চেতনা বিকাশ মহিলা কলেজ মাঠে এক স্মৃতিচারণ সভার আয়োজন করেছে। গোলাম ফারুক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও বানারীপাড়া পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার সেজ ভাই অবসরপ্রাপ্ত জেলা রেজিস্টার, কবি ও সাহিত্যিক গোলাম ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও বানারীপাড়ায় পরিবারের পক্ষ থেকে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। নাজিম উল্লাহ আজ এডভোকেট মোহাম্মদ নাজিম উল্লাহ’র ৮ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পারিবারিকভাবে মরহুমের কবরে পুষ্পস্তবক, খতমে কোরান, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।