উইলিয়াম চান মেয়ে কেট চান ছেলে

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২২:০৯
একটি ছেলে সন্তানের প্রত্যাশা করেছেন ব্রিটেনের ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। আর তার স্বামী উইলিয়ামের আকাঙ্ক্ষা তাদের সন্তান যেন মেয়ে হয়। গত রবিবার হ্যাম্পশায়ারে সেনাছাউনিতে সেন্ট প্যাট্রিকস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে কেট তার অভিব্যক্তির কথা প্রকাশ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। আগামী জুলাইয়ে কেট মিডলটনের সন্তান জন্ম দেয়ার কথা রয়েছে। যদিও রাজ পরিবারের পক্ষ থেকে সন্তানের লিঙ্গের বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। তবে সমপ্রতি কেট মিডলটন মুখ ফসকে তার মেয়ে হওয়ার কথাটি বলেছিলেন। যদিও পরে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গ্রান্ডসম্যান ডি হুইলার নামের এক সৈনিকের কাছে কেট সন্তান নিয়ে তার অভিব্যক্তির কথা জানিয়ে বলেন, তার পছন্দ ছেলে আর উইলিয়ামের পছন্দ মেয়ে। হুইলার বলেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কী জানেন যে, আপনার সন্তান কী হবে? উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত না। তবে তাদের দু’জনের আকাঙ্ক্ষার বিষয়টি তিনি বলেন।