পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে দেশটির তালেবান গোষ্ঠী। সরকার আলোচনার ক্ষেত্রে আন্তরিক নয় অভিযোগ করে গোষ্ঠীটি গতকাল সোমবার আলোচনা স্থগিতের ঘোষণা দেয়। খবর ডন-এর।
তেহরিক-ই তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান দাবি করেন, আলোচনা এবং সংলাপের ক্ষেত্রে সেনাবাহিনী এবং সরকারের আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে না। এজন্য আমরা আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। তিনি জনগণকে ইসলাম বিরোধী কোনো কিছুতে অংশ না নেয়ার আহ্বান জানান। কারণ তাদের অংশগ্রহণ ইসলাম বিরোধীদের স্বার্থ রক্ষা করবে। এহসান পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট (এমকিউএম) এবং দি আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমাবেশে যোগদান না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। ২০০৭ সালে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা জঙ্গি গোষ্ঠীটি গত মাসে শর্ত সাপেক্ষে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়।
