আজকের রাশিফল

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৭:০৪
২০ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ৬ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৭ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা ২ ও ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: চন্দ্রকান্তমণি ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: রোমান্টিক, সৃজনশীল ও অস্থির। ধৈর্যের অভাব আছে আপনার। আপনি আবেগপ্রবণ। হঠাত্ সিদ্ধান্ত নেয়ার প্রবণতা আছে। নিজে বড় বড় পরিকল্পনা নিলেও তা বাস্তবায়িত করার দায়িত্ব অন্যদের ওপর অর্পিত করতে চান। আপনি অনুভূতিপ্রবণ ও ইনটুইশনের অধিকারী। জীবনে সাফল্যলাভের জন্য এটা-ওটা না করে লক্ষ্যে অবিচল থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ইবসেন, রোমান কবি ওভিড, শিক্ষাবিদ চার্লস ইলিয়ট, মনস্তত্ত্ববিদ বি এফ স্কিনার, হোসেইন মোহাম্মদ এরশাদ, ক্রিকেটার তামিম ইকবাল। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ চাকরিজীবীদের জন্য দিনটি আজ মিশ্র-সম্ভাবনাময়। বদলি অথবা নতুন কিছু দায়িত্ব হাতে আসতে পারে। প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা আছে। পাওনা টাকা কিছুটা আদায় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হবার সম্ভাবনা আছে। মন শক্ত করে কাজ করুন। সাফল্য করায়ত্ত হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ শরীর খুব একটা ভালো যাবে না। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তিবোধ করবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিতে পারে। পিতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ সরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। অথবা পছন্দনীয় স্থানে বদলির সুযোগ সৃষ্টি হতে পারে। কার্য উদ্ধারের জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব হাতে আসতে পারে। বিলম্বিত সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ । সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কাগজ ও প্রকাশনা ব্যবসায় লাভবান হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ দিনটি মিশ্র-সম্ভাবনাময়। কোনো কারণে হতাশাগ্রস্ত হতে পারেন। মানসিক অশান্তি দেখা দিতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ধর্মীয় ও আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে । তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। অথবা উপার্জনের নতুন কোনো ক্ষেত্র তৈরি হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। রক্তচাপ অথবা মাথা ব্যথায় ভুগতে পারেন। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। আপনার সদাচরণের জন্য অপরের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ কোনো কাজেই ধৈর্য হারানো ঠিক হবে না। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। কন্যার বিয়ের ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কাজের চাপ বৃদ্ধি পাবে। নতুন কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পরিশ্রমও বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ শরীর খুব একটা ভালো যাবে না। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। হার্টের সমস্যায় ভুগতে পারেন। অসুখ-বিসুখের ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নেয়াই ভালো। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। দুশ্চিন্তা পরিহার করে চলার চেষ্টা করুন।