আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে অংশ নিতে সম্প্রতি ভারতের কানপুরের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবো-মেকাট্রনিকস অ্যাসোসিয়েশনের (আরএমএ) ডিসেপটিকন্স টিম। ভারতে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন— টিমের মেন্টর ও আরএমএ সভাপতি মাহমুদুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আহমেদ নাসিফ হোসেন, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যালের তরুণ কান্তি রায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সজল আহমেদ।
সমপ্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েল ২৬ টিমকে পেছনে ফেলে রোবটিক চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে চুয়েটের রোবো-মেকাটোনিকস অ্যাসোসিয়েশনের ডিসেপটিকন্স টিম। ফলে বিজয়ী টিম আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জে অংশ নেয়ার সুযোগ পায়। টিমের মেন্টর ও আরএমএ সভাপতি মাহমুদুল হাসান জানান, বিজয়ী টিমের রোবটটির নাম- অটোনমাস মেজ সলভিং রোবট। রোবটটি নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে গোলকধাঁধা সমাধান করতে পারে। আমাদের রোবটটি তিনটি আলাদা রং সাদা, সবুজ ও কালোর মধ্যে পার্থক্য করতে পারে এবং সেই অনুযায়ী গোলকধাঁধাটি সমাধান করে। আমাদের চূড়ান্ত পর্বের জন্যও একই রকম আরেকটি রোবট তৈরি করা হয়েছে।
