গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ১৯:৪৭
আপনার কিংবা আপানাদের পরিচিত যাদের গাড়ি আছে তারা কতবছর ধরে চালাচ্ছেন সেই গাড়িটা? এর উত্তরে পাঁচ, দশ থেকে গড়ে বিশ-পঁচিশ বছরের কথা বলতে পারেন সবাই। কিন্তু নিজের কেনা নতুন গাড়ি একটানা সবচেয়ে বেশিদিন চালানোর ক্ষেত্রে রীতিমতো রেকর্ডবুকে নাম লিখিয়েছেন আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কলেজভিলের বাসিন্দা জেমস সি রিজ সিনিয়র। ধূসর ও সাদা রঙের শেভ্রলেট কোপ মডেলের এই গাড়িটি জেমস কিনেছিলেন ১৯৫১ সালের ১৫ জুন। আর সেই থেকে শুরু করে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি রেকর্ড বইয়ে নাম লেখানোর দিন অবদি জেমস সবমিলিয়ে একটানা গাড়িটি ব্যবহার করেছেন ৬১ বছর ৭ মাস ২৪ দিন।