সিনেমা পর্দায় উত্তাল সমুদ্রে জীবন্ত বাঘের সাথে যে, লোমহর্ষক দৃশ্য দেখেছেন দর্শকেরা ‘লাইফ অব পাই’ ছবিতে। তা যে স্রেফ অ্যানিমেশন অর্থাত্ অনেকটাই এডিটিং টেবিলের কারুকাজ তা হলের দর্শকেরা কে বুঝবে। এখানেই যেন নির্মাতার মুন্সিয়ানা। একাধিক ক্যাটাগরিতে অস্কারজয়ী এই চলচ্চিত্রের শুটিং স্টিল এটি। ছবিটির অগণিত দর্শক নিশ্চয়ই মেলাতে পারছেন ছবির এই কারুকাজের নেপথ্যের গল্পগুলো!
