বিপাশার বদলে সানি লিওন!

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:১০
সানি লিওনি যে তার প্রথম আইটেম সংটির শুটিং করেছেন এটি প্রায় সবারই জানা। জন আব্রাহাম অভিনীত ‘শুট আউট অ্যাট ওয়াডলা’ ছবির আইটেম সংয়ে পারফর্ম করেছেন সানি লিওনি। কিন্তু এবার প্রকাশ হলো নতুন এক ঘটনা। জন আব্রাহামের সাবেক প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে সম্পর্কটা এখন ভালো না গেলেও কাজের খাতিরে মাঝেমধ্যেই দেখা মিলে তাদের। তবে এই দেখার সংখ্যাটা একেবারেই কম। এবার এই আইটেম গানটিতে পারফর্ম করার কথা ছিল সেই সাবেক প্রেমিকা বিপাশা বসুর। কিন্তু এই গানটিতে পারফর্ম করল সানি লিওনি। পরবর্তীতে জানা যায়, জন আব্রাহামের জন্যই বিপাশা বসুকে বাদ দিয়ে সানি লিওনিকে এই গানের পারফর্মার হিসেবে বাছাই করা হয়। পরিচালককে বিপাশাকে বাদ দেওয়ার ইন্ধনটুকু জন আব্রাহামেরই।